২৪ মার্চ, ২০২৫ ১২:৪১ পিএম

ডক্টরস ক্লাব অব ভৈরবের আহ্বায়ক ডা. মাসুদ, সদস্য সচিব ডা. নজরুল

ডক্টরস ক্লাব অব ভৈরবের আহ্বায়ক ডা. মাসুদ, সদস্য সচিব ডা. নজরুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ডক্টরস ক্লাব অব ভৈরবের (ডিসিবি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে পূর্বের কমিটি বাতিল হয়ে হয়েছে। কমিটির নির্বাচিত আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব ডা. মো. নজরুল ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫টায় ভৈরবের অর্ধশতাধিক চিকিৎসকের উপস্থিতিতে এবং উপদেষ্টাদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য একজন প্রধান উপদেষ্টা, একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, দুইজন যুগ্ম-আহ্বায়ক এবং ১৩ জন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে ডা. মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম-আহবায়ক হিসেবে যথাক্রমে ডা. মো. আলমগীর ও ডা. মো. বেঞ্জামিন দায়িত্ব পালন করবেন।

১৩ জন সদস্য হলেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে)

ডা. আশিক মাহমুদ 

ডা. হামীম হায়দার শৈবাল

ডা. তারেক মুহাম্মদ

ডা. দ্বীন ইসলাম

ডা. তাসনুভা

ডা. মাসুদ রানা

ডা. সোহাগ আহমেদ 

ডা. মাহফুজুল ইসলাম সৌরভ

ডা. মো. কামরুল হাসান

ডা. আতিক 

ডা. আব্বাস ভূঞা

ডা. গোলাম হোসেন টুটন

ডা. অনন্ত হোসাইন।

সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার মাধ্যমে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করবেন। সংগঠনের ৮২ সদস্যের শতভাগ ১০০% উপস্থিত থেকে হ্যাঁ ভোট প্রদান করেছেন।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত