১৫ মার্চ, ২০২৫ ০৪:১২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের দুটি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবম গ্রেডভুক্ত দুটি পদ হলো—বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট। এ দুটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্যের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দিতে হবে। সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে ওই প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

তা ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এমন কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত