০১ মার্চ, ২০২৫ ০৪:১৯ পিএম

মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে গণসমাবেশ

মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে গণসমাবেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে গণসমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল শিক্ষার্থীরা।

আজ শনিবার (১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণসমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের চিকিৎসক সমাজ।

গণসমাবেশে বক্তারা বলেন, ম্যাটস ও ডিএমএফ পাশ করা ব্যক্তিরা কখনও নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারে না। তারা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছে। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছে তারা। তাদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকদের ওপর। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস পাশ না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না।

সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিলবে সেখানে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয় কিন্তু অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়।

এ ছাড়া সারা দেশে যেখানে চিকিৎসক সংকট সেখানে ডাক্তারি পাশ করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টাকে আল্টিমেটাম দেন তারা। বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও টনক নড়ছে না প্রশাসনের। অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত