০৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৬ এএম

বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়তে ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম কনফারেন্স

বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়তে ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম কনফারেন্স
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইনবাউন্ড ও আউটবাউন্ড চিকিৎসা পর্যটন শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এ কনফারেন্সের আয়োজন করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, বাংলাদেশের চিকিৎসা পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করা এবং দেশি-বিদেশি অংশীদারদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করাই এই কনফারেন্সের প্রধান লক্ষ্য। বাংলাদেশকে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং বিদেশি রোগীদের আকৃষ্ট করার কৌশল নিয়েও অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়।

কনফারেন্সে ক্যান্সার ও বন্ধ্যাত্ব চিকিৎসার আধুনিক অগ্রগতি নিয়ে বিশেষ সেশন, মেডিকেল ট্যুরিজমের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে পর্যালোচনা, দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞদের মূল্যবান বিশেষজ্ঞ মতামত এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সুযোগ সৃষ্টির ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এতে সেরা কার্ডিয়াক সার্জন হিসেবে ল্যাবএইড হাসপাতালের ডা. লুৎফর রহমান, সেরা অর্থোপেডিক সার্জন হিসেবে এভারকেয়ার হাসপাতালের ডা. এম আলী, মেডিকেল ট্যুরিজম আইকন (বাংলাদেশ) মো. আব্দুর রব (মরণোত্তর) এ সম্মাননা পান। প্রতিষ্ঠান হিসেবে বেস্ট হেলথ ওয়ারিয়র ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ এবং সেরা মাল্টিস্পেশালিটি হাসপাতাল (মালয়েশিয়া) কেপিজে হেলথ কেয়ারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কনফারেন্সে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশের (এএইচআরবি) আহ্বায়ক ড. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার (পুলিশ টেলিকম) আসমা জামান রিতা, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, ড্রিমার্স কনসালটেন্সি অ্যান্ড রিসার্চের প্রধান পরামর্শক ডা. মোহাম্মদ ইলিয়াস এবং ঢাকা সিটি সাইকোথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. ইলিয়াস আলী।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক