৩১ জানুয়ারী, ২০২৫ ১২:২২ পিএম

তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে চাক্তাইয়ের আগুন, পুড়েছে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে চাক্তাইয়ের আগুন, পুড়েছে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই এলাকার একটি করাতকল, দুটি গুদামসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ছয়টার দিকে ওই এলাকার ওমর আলী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগ ফায়ার সার্ভিস জানায়, সকাল ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

ব্যবসায়ীরা জানান, এলাকাটিতে নাইজেরিয়া থেকে আসা কাঠের গুদাম, সুতার গুদাম, করাতকল, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক মেডিভয়েসকে বলেন, পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এসএইচবি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক