২৯ জানুয়ারী, ২০২৫ ০৭:২১ পিএম

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক হলেন ডা. মেহেদী হাসান

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক হলেন ডা. মেহেদী হাসান
ডা. মো. মেহেদী হাসান।

মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডা. মেহেদী হাসানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন বা বদলি করা হলো। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো।

জানা গেছে, ডা. মেহেদী হাসান বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জৌষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্যার সলিমুল্লামহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক