হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে পমেক শিক্ষার্থীদের আল্টিমেটাম
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে আল্টিমেটাম দিয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) ও হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, পমেক হাসপাতালে কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ওয়ার্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। সারাদেশ থেকে ভর্তির জন্য রেফার্ড হয়ে আসা অসংখ্য রোগী প্রতিদিন পমেক হাসপাতালে ভর্তি হন। প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই এই রোগীদের চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কাজে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীদের হস্তক্ষেপ যে কোনো রোগীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন, যা এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে কোনোভাবেই কাম্য নয়।’
স্বাস্থ্যসেবার অন্যতম প্রাণকেন্দ্র পমেক হাসপাতালকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের জন্য কোনোভাবেই ব্যবহার করা যাবে না উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘এই ধরনের কার্যক্রম হাসপাতালটির ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সাধারণ রোগীদের মধ্যে অসন্তোষের জন্ম দিচ্ছে, যা পরবর্তীদের যেকোন অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাতে ভূমিকা রাখতে পারে।’
বিজ্ঞপ্তিতে মেডিকেল শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা পমেক হাসপাতাল প্রশাসন ও পরিচালককে কঠোরভাবে জানাচ্ছি, পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে। এই সময়সীমার মধ্যে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে শিক্ষার্থীরা।’
রোগীদের নিরাপত্তা ও হাসপাতালের সুনাম রক্ষার জন্য এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি চেয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
এমআই/এনএআর/
-
১৭ এপ্রিল, ২০২৫
পানিতে ডুবে পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু
অন কলে থাকা চিকিৎসককে অবহেলার অভিযোগে ওএসডি
-
১২ অগাস্ট, ২০২০