১৪ জানুয়ারী, ২০২৫ ০৭:২৪ পিএম

নওগাঁ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন

নওগাঁ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন
নওগাঁ মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. মুক্তার হোসেনকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. পীযুষ কুমার কুণ্ডুকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

একই প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মুক্তার হোসেনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক (চলতি দায়িত্ব) করা হয়।

এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

প্রজ্ঞাপনে আরও দুই মেডিকেলে অধ্যক্ষ ও দুই মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত