০৭ জানুয়ারী, ২০২৫ ০৯:১১ পিএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লক্ষ্মীপুরে তিন ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ অভিযান চালান। এসময় ওষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক ওষধ বিক্রি করার অপরাধে ওষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী তিন জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক