০৩ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৫ পিএম
রংপুরে মাদক ও সরকারি ওষুধ সামগ্রীসহ সেনাবাহিনীর হাতে যুবক আটক
ছবি: সংগৃহিত
মেডিভয়েস রিপোর্ট: রংপুরে সরকারি মেডিক্যালের ওষুধ সামগ্রী, এয়ারগান ও গাঁজাসহ আল আমিন নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে ওই যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক আল আমিন নজরুল ইসলামের ছেলে।
তাকে আটকের সময় একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা ও মেডিক্যালের বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী।
পরে আটক আল আমিনকে মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজেদুর আলম ফারুকী বলেন, সেনাবাহিনী আটক যুবক ও জব্দকৃত মালামাল হস্তান্তর করেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে আইনগত পদক্ষেপ চলমান থাকবে।
তবে এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
এই বিভাগের সর্বাধিক পঠিত