২৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৮ এএম

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপে ভূষিত অধ্যাপক সায়েবা আক্তার

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপে ভূষিত অধ্যাপক সায়েবা আক্তার
অধ্যাপক ডা. সায়েবা আখতার। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপের (২০২৪) জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. সায়েবা আখতার। এ ছাড়াও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে অবদানের জন্য এ সম্মাননা পাচ্ছেন আরও ছয় বিশিষ্টজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন—মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসা বিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় সাম্মানিক ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হবে।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক