২০ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৯ পিএম

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়, চিকিৎসকরা অনুপস্থিত, সেবায় অব্যবস্থাপনাসহ নানা অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালে অভিযান চালায়।

জানা গেছে, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে কয়েকগুণ বেশি রোগী আসে এ হাসপাতালে। ফলে এ হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে সার্টিফিকেট ও প্রাইভেট ক্লিনিক বাণিজ্য। ডাক্তারদের সকাল ৯টায় হাসপাতালে আসার কথা থাকলেও অনেক ডাক্তার আসেন বেলা ১১টা বা ১২টার দিকে। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। এ ছাড়া ১০ টাকার টিকিটের স্থলে নেয়া হচ্ছে ২০ টাকা, ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে দেয়া হচ্ছে সার্টিফিকেট। এক্সেরে মেশিন, সিটিস্ক্যান মেশিন, এম.আরআই নষ্ট থাকায় ডাক্তারদের পছন্দমত ক্লিনিকে পরীক্ষা করতে পাঠিয়ে দেয়া হয়। এতে কমিশন পাচ্ছেন ডাক্তাররা। আর এসব রোগীদের প্রাইভেট ক্লিনিকে নিতে হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেটের পাশাপাশি দালাল চক্র।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগে অভিযান চালায় দুদক। এ সময় হাসপাতালে সরকারি ঔষধের হিসাবের অনিয়ম, স্টোর রেজিস্ট্রার আপ টু ডেট না রাখা, সঠিক সময়ে ডাক্তার না আসা, দীর্ঘদিন হাসপাতালের এক্স-রে মেশিন, সিটিস্ক্যান মেশিন, এমআরআই মেশিন অচল, রোগীদের জন্য রান্না করা অস্বাস্থ্যকর খাবার, টিকিটের টাকা বেশি নেয়া, অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পায় দুদক।

মো. মশিউর রহমান বলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদ ও ওয়ার্ড বয় মো. সোহেল শেখের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেস বিশ্বাস বলেন, কর্মচারীদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তদন্ত করে প্রমাণ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ব্যবস্থা নেয়ার জন্য পত্র পাঠানো হবে।

এ অভিযান চলাকালে সহকারী পরিচালক বিজন কুমার রায়, মো. সোহরাব হোসেন, উপসহকারী পরিচালক আফছার উদ্দিন মো. আল আমিন হোসেন সাথে ছিলেন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক