০৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৭ পিএম

উন্নত বিশ্বের আদলে মেডিকেল শিক্ষা ঢেলে সাজানোর দাবি

উন্নত বিশ্বের আদলে মেডিকেল শিক্ষা ঢেলে সাজানোর দাবি
ছবি: আবু নাঈম মনির

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার সঙ্গে মিল রেখে দেশের মেডিকেল শিক্ষাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনা না করে মেডিকেল কলেজগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিও জানিয়েছেন তারা।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে শহীদ ডা. শামসুল আলম খান সভাকক্ষে ‘রোড ম্যাপ অব ফিউচার হেলথ সিস্টেম অব বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব দাবি জানান। চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার সঙ্গে মিল রেখে দেশের মেডিকেল শিক্ষা ঢেলে সাজানোর পরামর্শ দেন। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে কার্যকর পদক্ষেপ চান তারা। বলেন, মানহীন মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। এ ছাড়া মুখস্থ নির্ভরতা কমিয়ে ক্লিনিক্যাল বিষয়ে গুরুত্বরোপ করতে হবে।

একই সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। বেসরকারি বর্ধিত ফি নেওয়ার সংস্কৃতিও বন্ধের আহ্বান জানান। 

দেশে চলমান উচ্চতর প্রশিক্ষণগুলো রয়্যাল কলেজের আলোকে পরিচালনার পরামর্শ দেন তারা। অকৃতকার্য করার প্রবণতা থেকে বেরিয়ে পাসের হার বাড়ানোরও তাগিদ দেওয়া হয় সভায়।

তারা বলেন, শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি থাকা জরুরি। তা ছাড়া রাজনৈতিক বিবেচনায় নয়, বরং মেডিকেলে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হতে হবে।

আলোচনা সভায় চিকিৎসা সেবায় অনারারি পদ্ধতি বাতিলের দাবিও জানান বক্তারা।

এমইউ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনাইটেড মেডিকেল অরগাইজেশন অব বাংলাদেশ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক