চিকিৎসকদের পদোন্নতি নিয়ে কাজ করছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: সামান্য ইস্যুতে শাটডাউনের মতো কঠিন কর্মসূচি না দিয়ে চিকিৎসক ও নার্সদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটে বিশ্ব মুভমেন্ট দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকৎসা সেবা ব্যাহত প্রসঙ্গেও কথা বলেন।
যে সকল চিকিৎসক দেশের বাইরে গেছেন তারা দেশে ফিরে না আশায় দেশের সম্পদ অপচয় হচ্ছে বলে মনে করেন তিনি। এ সময় চিকিৎসকদের দেশে না ফেরার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কীভাবে ঠেকাবেন?’
এ ছাড়া সরকার চিকিৎসদের পদোন্নতি বিষয়ে কাজ করছে এবং দ্রুত তাদের আন্ত-ক্যাডার বৈষম্য দূর হবে, তবে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের অবশ্যই ঢাকার বাইরে কাজ করতে হবে।
এ সময় চিকিৎসক ও নার্সদের বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন নূরজাহান বেগম।
এসআই/এনএআর/