২৭ নভেম্বর, ২০২৪ ০৯:১৪ পিএম

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্ত ৮৮৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্ত ৮৮৮
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৮ জন।

বুধবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। অপর দুইজন বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে)।

এদিকে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ২৩৯ জন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৮ ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০৫ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৫০, চট্টগ্রামে ৮০, খুলনায় ১১৭, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩৯, রংপুরে ১৭ এবং সিলেটে ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৯ হাজার ৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। ডেঙ্গু ছাড়পত্র পেয়েছেন মোট ৮৫ হাজার ৮০৩ জন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক