ঢামেক রিসার্চ এন্ড একাডেমিক ক্লাবের যাত্রা শুরু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ রিসার্চ এন্ড একাডেমিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
রিসার্চের উপর একটি সায়েন্টিফিক সেমিনারের পর মূল উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম, উপাধ্যক্ষ ডা. ফারুক আহাম্মদসহ শিক্ষকবৃন্দ।
শিক্ষকবৃন্দ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন, একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ঢামেক রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাবের লোগো উন্মোচন করেন ক্লাবের আহ্বায়ক কে-৭৭ ব্যাচের মুবিন ইবনে মকবুল। এ সময় তিনি সকল বিভাগকে ঢামেকের স্টুডেন্টদেরকে গবেষণায় সহযোগিতার আহ্বান জানান।
ক্লাবের থিম ঠিক করা হয়েছে ‘Unveiling the mysteries of medicine’। এ ছাড়াও আয়োজনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তারিক আরাফাত।
আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলেন সার্ভিয়ার। এ ছাড়া সায়েন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন ডা. জাহিদ হাসান ও সার্ভিয়ারের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
আয়োজনে সহায়তা করেন কে-৭৭ ব্যাচের শান্ত প্রমিত সাহা, সালসাবিল তারান্নুম, তৌফিকা রহমান নিহা, মোস্তফা আমির ফয়সাল, ফারহা ব্রতী ও মুশফিক আমিন। এ ছাড়া অনুষ্ঠানে কে-৭৫ থেকে কে-৮১ ব্যাচের যারা বিভিন প্রফে ভালো ফলাফল করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চে অংশগ্রহণ করেছেন ও বিভিন্ন এডুকেশনাল ম্যাটেরিয়ালস বানিয়েছেন তাঁদেরকে পুরস্কৃত করা হয়।
এমইউ/