১২ নভেম্বর, ২০২৪ ০৩:৫৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ৩০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। এ ছাড়া ৩০ দিনের মধ্যে কার্যকর পদেক্ষপ নিতেও নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব ও ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক