১১ নভেম্বর, ২০২৪ ০৬:০১ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির সাক্ষাৎ
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ। সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে নেতৃত্ব দেন নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। নেতৃত্বে ১১ সদস্যের 

সাক্ষাৎকালে সোসাইটির চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান অবস্থা ও উন্নয়নে করণীয় বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্মন্ধে। উপদেষ্টাকে অবহিত করেন। তিনি সোসাইটির চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানবতার কল্যাণে নবগঠিত বোর্ডকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, ড. মো. আমিনুল ইসলাম, ডা. মো. আবিদুল হক, ডা. সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, এয়ার কমোডর (অব.) শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহীম, নূরুল ইসলাম (সাজু) ও মুহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বন্যা পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের ‘দুঃখজনক ভূমিকা’র কথা বলে ২৭ আগস্ট তৎকালীন ব্যবস্থাপনা পর্ষদ ভেঙে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত প্রথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ সদস্যের পর্ষদ নিয়োগ দেওয়া হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক