কুষ্টিয়া মেডিকেলের হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল তিনটার দিকে মেডিকেল কলেজ গেটের সামনে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ঢাকা-রাজবাড়ি মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক হাফিজ আল মাসুম, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন ও কুষ্টিয়া মেডিকেল শিক্ষার্থী খালিদ হোসেন।
আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘বিগত বছরগুলোতে শতকোটি টাকা দূর্নীতি, নানান অবহেলা-অনিয়ম করে হাসপাতাল চালু না করে কুষ্টিয়ার মানুষকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর করার উদ্যোগ নেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানাই।’
সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়ার স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত ভঙ্গুর, এ অবস্থা নিরসণে হাসপাতাল চালু করা অতীব প্রয়োজন।’
মেডিকেল শিক্ষার্থী খালিদ বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হলেও স্বাস্থ্য সেক্টরে বৈষম্যের নিরসন হয়নি এখনো।’
-
০৮ নভেম্বর, ২০২৪