০৫ অক্টোবর, ২০২১ ০৫:৩০ পিএম

কুষ্টিয়া মেডিকেল স্থাপনে ধীরগতি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কুষ্টিয়া মেডিকেল স্থাপনে ধীরগতি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
একনেকের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পে ধীরগতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নে যারা অনিয়ম করেছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জড়িতদের যারা অবসরে গেছেন প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি এই সময়ের মধ্যে চলমান কাজটা শেষ করতে বলেছেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক