২৭ অক্টোবর, ২০২৪ ০১:৪৫ পিএম

চোখের স্বাস্থ্য সুরক্ষায় নেটওয়ার্ক গঠনের ঘোষণা

চোখের স্বাস্থ্য সুরক্ষায় নেটওয়ার্ক গঠনের ঘোষণা
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চোখের স্বাস্থ্য নিয়ে জেন্ডার মেইনস্ট্রিমিং বিষয়ক এক পরামর্শ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) অরবিস ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চোখের স্বাস্থ্য নিয়ে কাজ করছেএমন স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, চক্ষুস্বাস্থ্য বিশেষজ্ঞ, জেন্ডার বিশেষজ্ঞ এবং উন্নয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নেটওয়ার্ক গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। চক্ষু স্বাস্থ্যসেবায় মেইনস্ট্রিমিং এবং সবার জন্য চোখের যত্নের সুযোগ সৃষ্টি করা এ নেটওয়ার্কের লক্ষ্য।

নেটওয়ার্কের প্রথম সভা হিসেবে ওই সভায় সভাপতিত্ব করেন অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) সভাপতি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি) বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।

অধ্যাপক এনায়েত তার বক্তব্যে বলেন, চিকিৎসা শিক্ষায় এবং চক্ষুবিদ্যায় উচ্চতর অধ্যয়নে নারীদের হার পুরুষদের তুলনায় বেশি, কিন্তু তারপরও নারীরা চক্ষু সেবা গ্রহণে পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে।

এ ছাড়া চক্ষু স্বাস্থ্যসেবা গ্রহণ এবং দৃষ্টিত্রুটি সংশোধনে চশমা পরার ক্ষেত্রে সামাজিক বাধাগুলো তুলে ধরেন তিনি। বলেন, এই পরিস্থিতির অবসান ঘটাতে চক্ষুসেবা খাতের অংশীজনদের স্বাস্থ্য খাতের সঙ্গে কাজ করতে হবে। আমাদের একটি মাল্টি-সেক্টর অ্যাকশন প্ল্যান দরকার, যার অধীনে আমরা পুরো সমাজের জন্য একসাথে কাজ করবো।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ারের সাবেক পরিচালক ডা. খালেদা ইসলাম বলেন, সার্বজনীন চক্ষু স্বাস্থ্য কভারেজ বাড়ানোর লক্ষ্যে অন্তর্ভুক্তি ও সমতার জন্য একটি ‘বহু-খাত’ ও ‘গোটা-সমাজ’ দৃষ্টিভঙ্গি গ্রহণ প্রয়োজন।

অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. মুনির আহমেদ বলেন, জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এখন উপযুক্ত সময় এটিকে অগ্রাধিকারে রেখে এগিয়ে যাওয়ার এবং পরিমাপযোগ্য সুপরিকল্পিত অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনাগুলোকে কার্যকর করার।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক