১৪ অক্টোবর, ২০২৪ ০৮:০০ পিএম

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শহীদ আবু সাঈদ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শহীদ আবু সাঈদ
শহীদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আজ সোমবার (১৪ অক্টোবর) এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই ইবতেদায়ী শিক্ষক (সাধারণ) হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ২০১২২৫৬২৯৭।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন তিনি।

১৮ আগস্ট আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই রমজান আলী মহানগর তাজহাট আমলি আদালতে মামলা করেন। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ