১১ অক্টোবর, ২০২৪ ০২:৩৪ পিএম

শেবাচিম হাসপাতালের পরিচালককে ওএসডি

শেবাচিম হাসপাতালের পরিচালককে ওএসডি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত বুধবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু রায়হান দোলন এ প্রজ্ঞাপনে সই করেছেন।

এতে বলা হয়েছে, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামকে অবিলম্বে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব তার পরবর্তী কর্মকর্তার কাছে হস্তান্তরপূর্বক আগামী দুই কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তৃতীয় কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ডা. এইচএম সাইফুল ইসলাম। এরপর থেকে হাসপাতালে অনুপস্থিত ছিলেন তিনি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত