০৯ অক্টোবর, ২০২৪ ০৩:৪৯ পিএম

কাওয়ালী গানে মাতলো সোহরাওয়ার্দী মেডিকেল

কাওয়ালী গানে মাতলো সোহরাওয়ার্দী মেডিকেল
কাওয়ালী পরিবেশন করছেন আজাদী মঞ্চের কাওয়ালরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) মেডিকেল অডিটোরিয়ামে শিক্ষার্থীরা এটির আয়োজন করেন।

জানা গেছে, কাওয়ালী সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড সিলসিলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড আজাদী মঞ্চ।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কাওয়ালী আসরের আয়োজন করেন শিক্ষার্থীরা। ওই অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

পরে গত ৫ আগস্ট স্বৈরাচারি শেখ হাসিনার পতন হলে বিভিন্ন ক্যাম্পাসে কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে অনুপ্রেরণা দেওয়া বিভিন্ন দেশাত্ববোধক ও দ্রোহমূলক গানের পাশাপাশি কাওয়ালীরও আয়োজন করে আসছে তারা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত