০৮ অক্টোবর, ২০২৪ ০৯:৫৬ এএম

একদফা দাবিতে ফের কর্মবিরতিতে নার্সরা

একদফা দাবিতে ফের কর্মবিরতিতে নার্সরা
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের একদফা দাবিতে আজ মঙ্গলবার থেকে আবারও কর্মবিরতিতে যাচ্ছেন নার্সরা। সোমবার (০৭ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব ড. মো. নুরুল আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, দুই দিনের এই কর্মবিরতির কর্মসূচি আজ সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত পালন করবেন নার্সরা। এ ছাড়া আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।

কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে দুজন নার্সিং কর্মকর্তাকে পরিচালক পদে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন আমাদের একদফা দাবির পরিপন্থি। দেশের প্রতিটি স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে। নার্সরা চলমান আন্দোলনে যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত ঘোষণা করে। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এই একদফা দাবি না মানলে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নার্সদের সংগঠনটির নেতারা জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিল সংগঠনটি। কিন্তু তারা জানান, স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিলেও তাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক