০১ অক্টোবর, ২০২৪ ০৫:২২ পিএম

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চলতি মাসে টানা ৩ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এরমধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি এবং আরেকদিন দুর্গাপূজার ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর (রোববার) দুর্গাপূজার (বিজয়া দশমী) সাধারণ ছুটি। এর আগের দু’দিন ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে একটানা ৩ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীদের। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি বহাল থাকবে।

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক