ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৫৪৮
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪৮ জন।
একই সাথে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫৮ জন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে চলতি বছরে মোট ১০৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। এর মধ্যে ১৬ হাজার ৫৫১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা। অপর দুইজন ঢাকা দক্ষিণের। আক্রান্তদেরও সিংহভাগ ঢাকার। এর মধ্যে দক্ষিণের ১৯০, উত্তরের ১৬৯, ঢাকা সিটির বাইরে পুরো বিভাগে ৪৬, বরিশাল বিভাগে ৫৪, চট্টগ্রাম বিভাগে ২৪, খুলনা বিভাগে ২০, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে নয় এবং রংপুর বিভাগে ১২ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৩৫৯ জন পুরুষ ও ১৮৯ জন নারী। এ ছাড়া অনূর্ধ্ব ২০ রয়েছেন ১২০ জন। আর নিহত তিনজনই নারী।
এনএআর/
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬