২৯ অগাস্ট, ২০২৪ ০৮:১৩ পিএম

দুই এডিজি পদসহ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন দায়িত্বে ৭ চিকিৎসক

দুই এডিজি পদসহ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন দায়িত্বে ৭ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৭ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন- খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে, রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. এ বি এম আবু হানিফকে অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া কুষ্টিয়া ম্যাটসের পরিচালক ডা. মো. জয়নাল আবেদীন টিটোকে অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) পদে, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. হাবিবুর রহমানকে অধিদপ্তরের উপপরিচালক (অডিট) পদে, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনকে অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা-১), অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ফিরোজুর রহমানকে অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয় স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক