২৮ অগাস্ট, ২০২৪ ০৭:৫০ পিএম

তৃণমূলে শক্তিশালী স্বাস্থ্যসেবা সুফল বয়ে আনবে: সুইস রাষ্ট্রদূত

তৃণমূলে শক্তিশালী স্বাস্থ্যসেবা সুফল বয়ে আনবে: সুইস রাষ্ট্রদূত
স্বাস্থ্য উপদেষ্টার ‍সাথে বৈঠককালে সুইস রাষ্ট্রদূত রেতো রিংলি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় সুইজারল্যান্ড। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেতো রিংলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। অন্তর্বর্তী সরকারের কাছে সবার অনেক প্রত্যাশা বলেও মনে করেন তিনি।

আজ বুধবার (২৮ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।

এ সময়ে স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, এ অন্তর্বর্তী সরকারের কাছে সবার অনেক প্রত্যাশা। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ৫০ বছরের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের এ দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক