২৮ অগাস্ট, ২০২৪ ১০:১৫ এএম

বিএসএমএমইউর নতুন ভিসিকে বিএইচআরএফ’র অভিনন্দন

বিএসএমএমইউর নতুন ভিসিকে বিএইচআরএফ’র অভিনন্দন
অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএইচআরএফ’র সভাপতি রাশেদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বার্তায় এ অভিনন্দন জানান।

অভিনন্দনবার্তায় নেতৃবৃন্দ বলেন, তার মতো সৎ যোগ্য অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি উপাচার্যের দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে। নতুন এ ভাইস চ্যান্সেলরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তারা।

অভিনন্দনবার্তায় বিএইচআরএফ নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিএসএমএমইউতে নিয়োগ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে চিকিৎসা ব্যবস্থায় অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাবে, যাতে রোগীদের আস্থার সুস্পষ্ট প্রতিফলন ঘটবে। পাশাপাশি পেশাগতভাবে ফোরাম এবং বিএসএমএমইউ পারস্পরিক সৌহার্দ্যপূণ সম্পর্ক প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিএসএমএমইউর ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি সদ্য পদত্যাগ করা অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। চার বছরের জন্য এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত