জেলাভিত্তিক রেপিড রেস্পন্স টিম স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের
মেডিভয়েস রিপোর্ট: টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যা কবলিত এলাকায় বন্যাকালীন এবং বন্যা পরবর্তী সময়ে সুষ্ঠুভাবে সমন্বয় ও সহায়তা প্রদানের জন্য জেলাভিত্তিক রেপিড রেস্পন্স টিম গঠন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।
আজ রোববার (২৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন ও সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতিমধ্যে ১২টি জেলা প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছে এবং ১৮ জনের প্রাণহানি হয়েছে। এই মুহুর্তে প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার পরিবার পানি বন্দী। বন্যা কবলিত এলাকাগুলোতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারাসহ অন্য ক্যাডারের অনেক কর্মকর্তা এবং তাদের পরিবার রয়েছেন। এ ছাড়াও বেসরকারি চিকিৎসক, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনসাধারণ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।
‘এই সকল জনসাধারণকে সাহায্য-সহযোগীতা প্রদানের লক্ষ্য গত ২২ আগস্ট তারিখে ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন’ ৫ সদস্য বিশিষ্ট একটি রেপিড রেস্পন্স টিম গঠন করে সহায়তা প্রদান করা হয়। এই টিমগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এইসব এলাকায় অবস্থিত উদ্ধারকারী দলগুলোর সাথে সমন্বয় করে কাজ করবেন। এইজন্য সকলের সহযোগিতঅ কামনা করছি’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৪
-
০৭ অক্টোবর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৪
-
০৮ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৪
-
২৮ অগাস্ট, ২০২৪
৮ পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
‘রাজনৈতিক বন্যার’ জন্য আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার দাবি
-
২৮ অগাস্ট, ২০২৪