২৫ অগাস্ট, ২০২৪ ০২:৫৫ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এডিজির স্বেচ্ছায় অবসরের আবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এডিজির স্বেচ্ছায় অবসরের আবেদন
অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অব্যাহতি চেয়ে এই আবেদন করেন।

আবেদনে ডা. আহমেদুল কবীর বলেন, আমি ২৫/০১/১৯৯৯ ইং তারিখে ১৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চাকরিতে প্রথম যোগদান করি। বর্তমানে আমার চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় পারিবারিক কারণে আমি ২২/০৮/২০২৪ ইং তারিখে সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে ইচ্ছুক।

গত ২২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আহমেদুল কবীরকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে বদলি করে মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের (আইপিএইচ) পরিচালক করা হয়।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া স্বেচ্ছায় অবসর চেয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে অবসরে না পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে রেখেছেন। বর্তমানে এই অধিদপ্তরের তিনিসহ তিন শীর্ষ কর্মকর্তা ওএসডি হয়ে আছেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক