২৫ অগাস্ট, ২০২৪ ১১:৩৭ এএম

বন্যার্তদের সাহায্যে আরও ৯ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

বন্যার্তদের সাহায্যে আরও ৯ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্লাবিত ১২টি জেলার বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। ছয়টি মেডিকেল কলেজের পর এবার আরও নয় মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা তাদের এক দিনের পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) পর্যন্ত দেশের মোট ১৫টি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এমন ঘোষণা দেন। এর আগে ছয়টি মেডিকেল থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছিল।

বন্যার্তদের সহায্যে এগিয়ে আসা মেডিকেল কলেজগুলো হলো—

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এর বাইরেও বিভিন্ন মেডিকেলের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছেন। আগামীতেও যে কোনো দুর্যোগ মোকাবেলায় দেশ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এনএএন/


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক