কার্যালয় ঘিরে আন্দোলন নিয়ে সতর্ক করল বিএমডিসি
মেডিভয়েস রিপোর্ট: কার্যালয় ও এর আশেপাশে আন্দোলনের নামে ‘নৈরাজ্য সৃষ্টি’ ও ‘হুমকি-ধমকি’র ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। প্রয়োজনে নিকটস্থ থানায় ফৌজদারি মামলা দায়েরের হুমকিও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি থেকে।
আজ শনিবার (২৪ আগস্ট) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসে। যদিও এটি ইস্যু করা হয় গত বৃহস্পতিবার।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারের একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।’
এতে আরও বলা হয়, ‘চিকিৎসকদের গুরুত্বপূর্ণ নথিপত্র এই প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। এসব নথিপত্রের ক্ষতিসাধান হলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে। অত্র প্রতিষ্ঠানে কোনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, জোরপূর্বক কোনো দাবি আদায়ে আগমন, উচ্চস্বরে কথাবর্তা বলা এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকে হুমকি প্রদান ফৌজদারি অপরাধ বলে গণ্য হয়।’
‘সেক্ষেত্রে এরূপ কার্যকলাপ যদি ভবিষ্যতে কারো মাধ্যমে পরিচালিত হয় তাহলে বিএমডিসি কর্তৃপক্ষ নিকটস্থ থানায় ফৌজদারি মামলা দায়ের করতে বাধ্য হবে।’ - উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, এমবিবিএস ও বিডিএস পাশ ব্যতীত অন্য কারো ডাক্তার পদবী ব্যবহার নিয়ে বেশ কয়েকদিন ধরেই অস্থির দেশের চিকিৎসা অঙ্গন। এ নিয়ে রাজধানীর বিজয় নগরে বিএমডিসি কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে বিএমডিসি কর্মকর্তাদের চাপে ফেলে দাবি আদায়ে বাধ্য করারও। এসবের প্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে।
এনএআর/
-
১৮ নভেম্বর, ২০২৫
-
০৯ নভেম্বর, ২০২৫
ভুয়া ডিগ্রি ব্যবহারে বিএমডিসির শোকজ
নোটিশ হাতে পেলে নিজের অবস্থান তুলে ধরবেন ডা. জাহাঙ্গীর
-
০৫ নভেম্বর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি
-
১৫ জুলাই, ২০২৫
চিকিৎসায় অবহেলা ও অনৈতিক সুবিধা
স্বপ্নীলসহ ১২ চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতে প্রজ্ঞাপন জারি
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
১০ জানুয়ারী, ২০২৩
-
২৭ ডিসেম্বর, ২০২২