চট্টগ্রামে ভুয়া নার্স নির্মূলসহ তিন দফা দাবি নার্সদের
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে ভুয়া নার্স নির্মূলসহ তিন দফা দাবি চটগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগের কার্যালেয়ে স্মারক লিপি প্রদান করেছেন নার্সরা।
আজ রোববার (১৮ আগস্ট) প্রায় ১৫০-২০০ জন নার্স-মিডওয়াইফ চট্রগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থান করার পর স্মারক লিপি প্রদান করেন।
এসময় নার্সরা বলেন, ‘চট্টগ্রাম বিভাগীয় ও আওতাধীন জেলা,উপজেলা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, কনসালটেশন সেন্টার, নার্সিং হোম, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, রপ্তানীমুখী ফ্যাক্টরিসহ যেকোনো স্বাস্থ্য সেবা প্রদানকরী কেন্দ্র সমূহে ভুয়া নার্স -মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। যেটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি এবং জনগনের সাথে প্রতারণার শামিল। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে এবং স্বাস্থ্য খাতের এত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নিয়ে জনগণের মৌলিক অধিকার যে স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিত করতে হবে।
নার্স তিন দফা দাবি-
১.বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং রপ্তানীমুখী ফ্যাক্টরিসমূহে নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা যাবে না। এক্ষেত্রে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৬ যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
২. বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যেন নার্সিং প্রশাসন শুধুমাত্র নার্সিং ডিগ্রিধারী দ্বারা পরিচালনা করতে হবে।
৩. বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান (নার্সিং ইনস্টিটিউট, কলেজ, হাসপাতাল, ক্লিনিক, বিশেষায়িত স্বাস্থ্য সেবা কেন্দ্র, নার্সিং হোম, কনসাল টেনশন সেন্টার) নির্ধারিত বেতন কাঠামো গঠন করতে হবে।
-
১১ মে, ২০২৫
-
২৬ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫