১৮ অগাস্ট, ২০২৪ ০৩:৩২ পিএম
বিএসএমএমইউ ভিসির পদত্যাগ
অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। আজ রোববার (১৮ আগস্ট) সকালে পদত্যাগ করেন তিনি।
দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আজ সকালে আমি মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. আব্দুল হান্নান পদত্যাগ করেছেন। আজ সকালে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন