ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ১৯২
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন আরও ১৯২ জন। এ ছাড়া ২৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি মাসের ছয় দিনে ৮৬৯ জন করোনায় আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ৮৬৯ জনের। গত মাসে দুই হাজার ৬৬৯ আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছিল।
জানা গেছে, গত একদিনে মৃতদের উভয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। তাদের একজনের বয়স অনূর্ধ্ব ১৫, অপরজনের অনূর্ধ্ব ৩০। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১০৭ জন পুরুষ রয়েছেন। আর নারী রয়েছেন ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের বেশির ভাগই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এখানে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এরপর ঢাকা দক্ষিণে ২৯, উত্তরে নয়, ঢাকা বিভাগে ১৩ এবং রংপুরে তিন ও রংপুরে দুইজন করে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সাত হাজার ১৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃতদের সিংহভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এখানে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ ছাড়া ঢাকা উত্তরে ছয়, বরিশালে নয়, চট্টগ্রাম সিটিতে এক, বিভাগে সাত এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এনএআর/
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬