৩০ জুলাই, ২০২৪ ০২:৩১ পিএম

ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি, আরও বাড়ার সম্ভাবনা

ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি, আরও বাড়ার সম্ভাবনা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়। আর এ সময় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চট্টগ্রামে, ৫৯ মিলিমিটার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। পরের তিন দিন এ ধারা অব্যাহত থাকবে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টির কারণে সিলেট ও উত্তরের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি কমে আসে। গত শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। তবে গতকাল থেকে কমে আসে এ তাপপ্রবাহ। বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন স্থানে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক