২৯ জুলাই, ২০২৪ ০২:৫৯ পিএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে। আজ (২৯ জুলাই) সরকারি কর্ম কমিশন (পিএসসির) এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে পিএসসি ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৮ আগস্ট শুরু হবে, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক