০৪ জুলাই, ২০২৪ ০১:৪০ পিএম

আইএইচটি ও ম্যাটসের ডিপ্লোমা কোর্সে আবেদনের সময় বাড়লো

আইএইচটি ও ম্যাটসের ডিপ্লোমা কোর্সে আবেদনের সময় বাড়লো
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে এসব কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে।

গতকাল বুধবার (৩ জুলাই) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসমূহে (আইএইচটি) চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে এবং মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলসমূহে (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’

টেলিটক সিম ব্যবহার করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, গত ১১ জুন শুরু হওয়া অনলাইনে আবেদন আগামী ৩১ জুলাই রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে। এ ছাড়া ১ আগস্ট রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়া যাবে। ভর্তিচ্ছুরা ১৮ আগস্ট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর হাজিরা শিট ডাউনলোড করতে হবে ২০ আগস্টের মধ্যে। ২৩ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ উত্তীর্ণ এবং ন্যূনতম ২.৫ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ৭০০ টাকা। এ ছাড়া ও লেভেল বা বিদেশ থেকে পাশ করা ভর্তিচ্ছুদের অতিরিক্ত দুই হাজার টাকা পে অর্ডার করতে হবে।

►বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত