২৭ জুন, ২০২৪ ১০:৩৩ এএম

‘দক্ষ চিকিৎসক তৈরিতে মেডিকেলের মান বাড়াতে হবে’

‘দক্ষ চিকিৎসক তৈরিতে মেডিকেলের মান বাড়াতে হবে’

মেডিভয়েস রিপোর্ট: মানসম্মত চিকিৎসক তৈরি করতে দেশের বিদ্যমান মেডিকেল কলেজগুলোর মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনে সবকিছু যেন সুন্দর থাকে। শিক্ষার্থীরা যেন মানসম্মত শিক্ষা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

শিকদার উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, ‘মেডিকেল কলেজটি পরিদর্শন করলাম। কিছু কিছু ব্যাপারে আরও সতর্কতা মেনে চলতে বলবো। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়ামসহ সবকিছু ঠিক করতে বলেছি। তারা এসব কিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।’

এ সময় রোগ শনাক্তকরণে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন পরিদর্শনে গিয়ে সার্জারি বিভাগসহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন। এ ছাড়া শিক্ষার্থীদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রী ছাত্রী হোস্টেল, অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো সাত মাসের মধ্যে ঠিক করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক