ক্লিনিকে ইসরায়েলের বিমান হামলা, গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা নিহত
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি ক্লিনিকে ইসরায়েলের বিমান হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল-জাফরাভি। তিনি অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ছিলেন।
সোমবার (২৪ জুন) গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির দারাজ ক্লিনিকে ওই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইডিএফ) দাবি, বিমান হামলায় হানি আল জাফরি নন, হামাসের কমান্ডার ও অস্ত্র প্রস্তুত বিভাগের প্রধান মোহাম্মদ সালাহ নিহত হয়েছেন।
ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ হামলায় এ পর্যন্ত অন্তত ৫০০ জন স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩০০ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
দেশটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আক্রমণে প্রায় ৩৭ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের শতকরা ৫৬ শতাংশই নারী ও শিশু। বর্তমানে যুদ্ধ গাজার দক্ষিণ প্রান্তে রাফাতে কেন্দ্রীভূত হয়েছে। যেখানে ভূখন্ডটির ২৩ লাখ মানুষের অধিকাংশেরই একমাত্র আশ্রয়স্থল।
টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও ৮৬ হাজার ৩২ জন মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল।
এনএএন/
-
১৩ এপ্রিল, ২০২৫
-
১২ এপ্রিল, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী