২৩ জুন, ২০২৪ ০৬:২১ পিএম

একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল রাতে

একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল রাতে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে ভালো কলেজ পাওয়ার প্রত্যাশায় আবেদন করেছেন সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী। গত ১৩ জুন আবেদন প্রক্রিয়া শেষ হলেও ঈদের ছুটির কারণে পিছিয়ে যায় ফল প্রকাশ।

অবশেষে তাদের অপেক্ষা ফুরোচ্ছে। আজ রোববার (২৩ জুন) রাত ৮টায় এ ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। একাদশে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা জানতে পারবেন, কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী-প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। তাদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত।

৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চারদিন ধরে চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, যার ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়।

তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক