১৫ জুন, ২০২৪ ১১:৫৩ এএম

ঈদের দিন ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আজ বর্ষা মৌসুমের প্রথম দিন। এরইমধ্যে কালো মেঘে ছেয়ে আছে আকাশ। সারাদেশে স্থান ভেদে কখনও কখনও হচ্ছে বৃষ্টি, কোথাও আবার বইছে ঝড়ো হাওয়া। তাই আগামী ১৭ জুন আসন্ন ঈদকে ঘিরে আবহাওয়া পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ ঈদের জামাত মাঠে হবে না মসজিদে এবং কোরবানি কোথায় হবে এর সব কিছুই নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতির ওপর।

এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদুল আজহার দিন সকাল থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শনিবার (১৫ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের দিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের আগে আজ ও আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক