১০ জুন, ২০২৪ ০৪:৫০ পিএম

অনুমতি ছাড়া শিক্ষার্থী ভর্তি, সিরাজুল ইসলাম মেডিকেলকে জরিমানা

অনুমতি ছাড়া শিক্ষার্থী ভর্তি, সিরাজুল ইসলাম মেডিকেলকে জরিমানা
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: অনুমতি ব্যতীত তিন শিক্ষার্থীকে ভর্তি করায় রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা সরকারের অনুমতি ব্যতীত তিনজন শিক্ষার্থী ভর্তি করেছে মর্মে তদন্তে প্রমাণিত হয়; যা ‘বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘এমতাবস্থায়, উক্ত অনিয়ম প্রমাণিত হওয়ায় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, আইন, ২০২২ এর ১০ ধারা অনুযায়ী ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা-কে দশ লক্ষ টাকা জরিমানা করা হলো। কলেজ কর্তৃপক্ষকে জরিমানার টাকা নন-ট্যাক্স রেভিনিউ হিসেবে ট্রেজারি চালানোর মাধ্যমে ১৬২--------১১০০০০০০০১১০০১০০০১৪৪১২৯৯ (বিবিধ রাজস্ব ও প্রাপ্তি) কোডে আগামী এক মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক