০৮ জুন, ২০২৪ ০২:০১ পিএম

আন্তরিক সেবা পেলে রোগীরা বিদেশে যাবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তরিক সেবা পেলে রোগীরা বিদেশে যাবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করলে এ দেশের রোগীরা চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না। আমাদের দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসক ও নার্স রয়েছেন। আধুনিক সব মেশিনপত্র রয়েছে।

গতকাল শুক্রবার (০৭ জুন) রাতে পুরান ঢাকার মিটফোর্ডে ৫০ শয্যাবিশিষ্ট ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে সরকার। তবে উদ্যোক্তারাও এই খাতে এগিয়ে আসলে মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৭  আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম।

হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর, হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক