০৮ জুন, ২০২৪ ১২:২৬ পিএম

অস্বস্তিকর গরমের মধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

অস্বস্তিকর গরমের মধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ২৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশেই তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৮ জুন) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। রোববার ও সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলে হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝামাঝি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারাদেশে কম বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে বাতাসসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সবেচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। খুলনা ও বরিশাল বিভাগের কোথাও বৃষ্টি হয়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক