০৭ জুন, ২০২৪ ০২:২৬ পিএম

যক্ষ্মা প্রতিরোধে ৫০০ শিক্ষার্থীকে নিয়ে স্বাস্থ্য অলিম্পিয়াড

যক্ষ্মা প্রতিরোধে ৫০০ শিক্ষার্থীকে নিয়ে স্বাস্থ্য অলিম্পিয়াড
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নীলফামারীতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে স্বাস্থ্য অলিম্পিয়াড। আজ শুক্রবার (০৭ জুন) সকাল ৯টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অলিম্পিয়াড শুরু হয়।

যক্ষ্মার বিস্তার রোধ এবং এই রোগ থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য অলিম্পিয়াড ইউএসএআইডি, আইসিডিডিআরবি ও প্রথম আলো বাস্তবায়ন করছে।

এদিন বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়। এ সময় উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির কর্মসূচি কর্মকর্তা মো. চিশতিয়া আলম, নলেজ ম্যানেজমেন্ট ব্যবস্থাপক আজিয়া হোসাইন, ব্যবস্থাপক নওমি মান্নানসহ আয়োজক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

 নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এ আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, নীলফামারী ক্যাডেট একাডেমি, নীলসাগর ক্যাডেট একাডেমিসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী এই স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’
আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক