০৬ জুন, ২০২৪ ১১:১১ এএম

মক্কায় হজ মেডিকেল সেন্টার পরিদর্শন ডিজির

মক্কায় হজ মেডিকেল সেন্টার পরিদর্শন ডিজির
মক্কায় হজ মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সৌদী আরবের পবিত্র মক্কা নগরীতে হাজীদের সেবায় নিয়োজিত হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। গতকাল বুধবার (৫ জুন) বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত সেন্টারটি পরিদর্শন করেন তিনি।

এ সময় মেডিকেল টিমের পাশাপাশি হাজীদের সঙ্গে কথা বলে নানা দিকনির্দেশনা দিয়েছেন অধ্যাপক খুরশীদ আলম। বৃহস্পতিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গত মঙ্গলবার হজ পালনের আদেশে পবিত্র মক্কায় গমন করেন। ওইদিনই ওমরা সমাপ্ত করেন তিনি। পরে বুধবার মসজিদ আল হারামে আসর নামাজ পড়ে হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় সেবা গ্রহনে আগত হাজীদের সাথে কুশল বিনিময় করে তাদের হজ পালনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন ডা. খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মেডিকেল সেন্টারে পৃথকভাবে স্থাপিত পুরুষ ও মহিলা অবজারভেশন ওয়ার্ডে আগত পুরুষ ও মহিলা রোগীর সাথে কথা বলে তাদের ব্যাপারে মেডিকেল টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মহাপরিচালক। পর্যায়ক্রমে বহির্বিভাগে সেবাদান কেন্দ্র (পুরুষ ও মহিলা বহির্বিভাগ), জরুরি বিভাগ, ল্যাবরেটরি সেন্টার, ইসিজি রুম, ফার্মেসি পরিদর্শন করেন তিনি। কথা বলেন দায়িত্বরত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্টসহ হজকর্মীদের সঙ্গে।

মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. মামুন খাঁন ও ডা. নুর নেওয়াজের বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, এ পর্যন্ত প্রায় ২২ হাজার হাজী মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন।

প্রয়োজনে রোগীদের মক্কায় অবস্থিত বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ হজ্ব মিশনের সহযোগিতায় ওইসব রোগীদের মনিটরিং ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার হচ্ছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক