০৫ জুন, ২০২৪ ০৭:৫২ পিএম

ফের ডেঙ্গুতে একজনের মৃত্যু

ফের ডেঙ্গুতে একজনের মৃত্যু
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৪ জন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪ জন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত বৃদ্ধ (৭৬-৮০) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭।

এ ছাড়া আক্রান্তদের মধ্যে বরিশাল থেকে ৫, চট্টগ্রাম থেকে ৩, ঢাকা থেকে ৬ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ২ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ ৮ জন রয়েছেন।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪ জনের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী রয়েছেন ৬ জন। এদের মধ্যে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী থেকে ৮০ ঊর্ধ্ব ব্যক্তিও রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

তবে পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই হাজার ৯৮৪ জন। যদিও এখনও ডেঙ্গুর মৌসুম শুরুই হয়নি। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক